ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১ হাজার ৬৭৪ জন
দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৬৭৪ জন রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯১ জনে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এর মধ্যে ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিশেষ করে ঢাকা বিভাগে নতুন রোগী ভর্তির সংখ্যা সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে বাসাবাড়ি, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র এবং আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।
জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
#ডেঙ্গু #স্বাস্থ্যখবর #বাংলাদেশ #DengueUpdate #UrbanNewsBD


0 Comments